মাহফুজুল হায়দার চৌধুরী রোটন
মাহফুজুল রোটন '২৪ এ দেশ ছেড়ে ফিরল লাশ হয়ে
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আনা হয়েছে। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ রোববার সকালে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ দেশে প্রবেশ করে।